Jan 17, 2019

ফড়িং কথা

Edit Posted by with No comments


ফড়িং কথা

এই পৃথিবীটা শুধু মানুষের একার নয়। তবে জীবনে 
চলার পথে মানুষ এটা ভুলে যায় কখনো-কখনো। সম্প্রতি ঘটা এন আর এসের কুকুর নিধনের ঘটনা তা প্রমাণ করে। কোন শিশুর সামনেই পথের কোন প্রাণী তা সে কুকুর হোক বা বেড়াল তার প্রতি আমরা যদি বিমাতৃসুলভ আচরণ করি তবে তার প্রভাব সেই শিশুটির ওপরেও পড়ে। সেও বড় হয়ে তাদের সাথে একই আচরণে নিবিষ্ট হয়। আমাদের সমাজ চলছে তো এই পথেই। আমাদের বাড়ির পোষা প্রাণীটিই কি শুধু প্রাণী? এই পৃথিবী তো সবার। আগামী প্রজন্ম কে এই শিক্ষায় শিক্ষিত করে তুলতে হবে। নইলে এমন বেদনাজনক ঘটনা বারবার থাবা বসাতে পারে আমাদের সমাজে। আসুন আমরা আগামী প্রজন্ম কে আদর্শের পথ দেখাই।



Jan 13, 2019

নেট ফড়িং সংখ্যা ৭১

Edit Posted by with No comments

Jan 7, 2019

নেট ফড়িং সংখ্যা ৭০

Edit Posted by with No comments

Jan 3, 2019

কলঙ্ক

Edit Posted by with No comments

কলঙ্ক
পলি ঘোষ

কলঙ্ক আমার ভালো লাগে
যদি তুমি থাকো আমার পাশে
হাতে হাতটি শুধুই রেখে

কলঙ্ক আমার ভালো লাগে
সকল আঘাত ভুলে যাব
শুধু তোমার মুখ পানে চেয়ে

কলঙ্ক আমার ভালো লাগে
সকল বাধা অতিক্রম করে
এগিয়ে করব জীবন সফল

কলঙ্ক আমার ভালো লাগে
তুমি থেকো আমার সাথে
তোমায় নিয়ে সকল কাজে
পড়বো আমি জয়ের মালা



Dec 30, 2018

নেটফড়িং বইমেলা সংখ্যা ২০১৯

Edit Posted by with No comments

Dec 26, 2018

নেট ফড়িং সংখ্যা ৬৮

Edit Posted by with No comments

Dec 25, 2018

বাবাই আসল সান্টাক্লজ

Edit Posted by with 4 comments

বাবাই আসল সান্টাক্লজ
বিক্রম শীল


প্রতি ২৪শে ডিসেম্বর এর রাতে ঘুম আসতো না। কী উপহার নিয়ে আসবে সান্টাক্লজ এই ভেবে রাত কাটতো। সকালে মা’র ডাকে যখন ঘুম ভেঙ্গে যেত, তখন বালিশ তুলে পেতাম অনেকগুলো চকোলেট আর স্কুল ব্যাগ এ থাকা টিফিন বাক্স টা ভরে থাকতো কাপ কেক দিয়ে। সেই পাওয়ার অফুরান আনন্দেই কেতে যেত বড়দিনের ছুটির সকাল। সান্টার দাওয়া উপহার এর কথা বলে বেড়াতাম বন্ধুদের। শুধু পেতাম না বাবা-কেই, প্রাইভেট ফার্মে কাজ করায় সেদিনও কাজে যেতে হত বাবা-কে। রাতে বাবা বাড়িতে ফিরে এলে বাবা-কেও বলে শোনাতাম উপহারের কথা। বড় হয়ে বুঝলাম বাবাই আমার আসল সান্টাক্লজ।


Dec 16, 2018

নেটফড়িং সংখ্যা ৬৭

Edit Posted by with No comments

Dec 9, 2018

নেটফড়িং সংখ্যা ৬৬

Edit Posted by with No comments

Dec 7, 2018

ধরা যাক

Edit Posted by with No comments


ধরা যাক
শাশ্বত চক্রবর্তী

ধরা যাক, একটা প্যারালাল ইউনিভার্স!
যেইখানে ঠিক তোমার পাশেই আমি
যেইখানে আঠারোশ ঊনত্রিশ কিলোমিটারের দূরত্ব
মুছে শুন্য হয়ে যায়
যেইখানে তোমার প্রতিটা ভ্রূভঙ্গি, প্রতিটা ইশারা
আমার কণ্ঠস্থ
যেইখানে গিয়ে তোমার প্রতিটা দুঃখে আমার চোখের জল
মিলেমিশে যায়
যেইখানে তোমার প্রতিটা হারিয়ে যাওয়ায় কোনো
স্যাড ইমোজি নয়, আমার কাঁধে তোমার মাথা
যেইখানে তোমার সবকটা পাওয়ায় নেপথ্যে থেকে
আমার উদযাপন
যেইখানে তোমার একত্রিশটা ছবি আমার ফোনের গ্যালারিতে
নয়, মনের ক্যামেরাতে ধরা থাকে
যেখানে গাছতলাই রাজপ্রাসাদ মনে হয়,
আর যেখানে দিনের শেষে কাউকে বলে দিতে হয় না
'আমি আছি', যেখানে এক চিলতে চোখের পরশই যথেষ্ট
ধরা যাক, একটা প্যারালাল ইউনিভার্স!
যেখানে আমি একটুও দুঃখ পেতে পারিনা,
শুধু কাঁদতে পারি
যেখানে আমি একটুও লিখতে পারিনা,
শুধু ভালোবাসতে পারি!


Dec 6, 2018

স্বাধীনতা

Edit Posted by with No comments


স্বাধীনতা
পূর্বালী দে
 
আজ আমি স্বাধীন             
স্বাধীন আমার মনখানি, 
আজ আমি পাখির মতো    
উড়তে পারি।।                  
স্বাধীনতা অন্তরায় ভেঙে গেছে –
ভেঙ্গে গেছে লোহার শিকলজোরা
অনুভূতির মাধ্যমে খুঁজে পেয়েছি –
আমার হারিয়ে যাওয়া আমিত্ব কে।।
আজ মনে প্রাণে স্বাধীনতা কে অনুভব করি।              
তাই পরাধীনতার গন্ডি কে উপেক্ষা করে-             
ফেলে এসেছি অনেক দূরে।।


Dec 3, 2018

নেটফড়িং সংখ্যা ৬৫

Edit Posted by with No comments