Showing posts with label হৃদয়ের চিরকুট. Show all posts
Showing posts with label হৃদয়ের চিরকুট. Show all posts
Nov 11, 2024
Mar 16, 2018
হৃদয়ের চিরকুট-২
Edit Posted by নেট ফড়িং with No comments
লিখেছেন- অনুপম
মিত্র
আশাকরি সকলে ভালো আছেন। দোলের মরশুম
চলছে,
কোকিলের কুহুতান শোনা যাচ্ছে কান পাতলে।
বি.ডি.ও এবং নেট ফড়িং এক চমৎকার বসন্ত উৎসব উদযাপন করল এবার। আর গত সপ্তাহে ছিল
ফড়িং আড্ডা,আড্ডা দিলাম সকলে মিলে। এর মধ্যেই দেখতে
দেখতে সি.বি.এস.সি, মাধ্যমিক পরীক্ষা চলে আসলো। অনেকে এই
সংক্রান্ত প্রশ্ন করেছেন, কি
করে চাপ মুক্ত ভাবে পরীক্ষা দেওয়া যায়, বেশ
কিছু প্রশ্ন এক এক করে কিছু টিপস এর আকারে তুলে ধরলাম।
# আশাকরি
পড়া কমপ্লিট সকলের, রিভিশন দেওয়ার সময় এটা। কোন সমস্যা
হলে শিক্ষককের সাহায্য নাও।
# পারলে
সময় ধরে পরীক্ষা দেও। এতে টাইমিং ভাল হবে।
# নিজের
ওপর আত্মবিশ্বাস রাখো। তুমিও পারবে।
# অযথা
ভয় পাবে না। একে আর ৫টা পরীক্ষার মতই ভাবো।
# মনঃসংযোগ
বাড়াতে প্রাণায়াম করতে পারো।
# এই
সময় সহজপাচ্য খাবার খাওয়া উচিৎ।
অতিরিক্ত চাপ নেবার দরকার নেই।
# পরীক্ষার
দিন পরীক্ষা হলে বন্ধুদের সঙ্গে পড়া নিয়ে আলোচনার দরকার নেই।
আর বিশেষ কিছু বলার নেই, নিজের
ওপর আস্থা রাখো। মনে রাখবে দৃঢ় আত্মবিশ্বাস অনেক দূর এগিয়ে দেয় কাজের পথে। আর
অধ্যাবসায় সফলতার পথের অন্যতম শর্ত। অনেক শুভেচ্ছা রইলো সকল পরীক্ষার্থীর জন্য।
পরীক্ষা কেমন হল জানাতে ভুলবে না কিন্তু।
Mar 1, 2018
হৃদয়ের চিরকুট ১ - অনুপম মিত্র
Edit Posted by নেট ফড়িং with No comments
লিখেছেন- অনুপম মিত্র
দেখতে
দেখতে ২৫টি সংখ্যা হয়ে গেল নেট ফড়িং এর, আরও নবকলবরে ছড়িয়ে পড়ুক এর নাম। আডডা বসছে
অনেক দিন পর, একখানা আডডা হয়েছিল বই মেলা সংখ্যার প্রকাশ
অনুষ্ঠানে। গান- কবিতা-গল্পে জমজমাট ছিল সেই আডডা। অনেক নতুন বন্ধু হয়েছিল আডডা-তে, আনন্দের
কথা সে আডডা বসেছিল আমার বাড়িতে, আবার, সকলে
সম্মিলিত হব, অজানা মানুষ জানা হয়ে উঠবে, নতুন
নতুন ভাবনার প্রকাশ ঘটবে, এক পরিবাররের সকলে মিলে আনন্দ দুঃখ ভাগ করে
নেব। অপেক্ষায় রইলাম সেই আডডার।
গত
সপ্তাহে অবসাদ নিয়ে আলোচনা করছিলাম, এর থেকে মুক্তি প্রসঙ্গে কিছু টিপসও তুলে
ধরেছিলাম, এ সপ্তাহেও তেমন কিছু টিপস তুলে ধরলাম-
৬. সব
সময় হ্যাঁ নয়, দরকারে না বলতে শিখুন। অনেক সময় হ্যাঁ-ও
অবসাদের কারণ হয়ে দাড়ায়। সাধ্যর বাইরে কাজ করতে গিয়ে অনেক সময় সমস্যার সৃষ্টি হয়
ফলে হতাশার জন্ম হয়। সাধ্যের মধ্যে থেকে হ্যাঁ বা না বলতে শিখুন।
৭.
সকলের সঙ্গে ভালো সম্পর্ক রাখার চেষ্টা করুন। এতে ভালো থাকবেন।
৮.
নিজের পছন্দ অনুসারে শখ নির্বাচন করুন। শখ আপনাকে ভালো রাখবে।
৯.
যোগ-ব্যায়াম করুন। নিয়মিত যোগাভ্যাস শরীরের জন্য উপকারী।
১০.
অন্যের কথা শুনুন, মতামত-কে গুরুত্ব দেবার চেষ্টা করুন।
প্রয়োজনে দ্বন্দ্ব এড়িয়ে চলুন।
এছাড়া, নিয়মিত
আডডা দেওয়া, খেলাধুলো করা, গান
শোনা ইত্যাদিও মনকে চাপমুক্ত রাখতে সাহায্য করে। আজ থাকলো এতটুকুই। আগামী সংখ্যায়
আরও বিশদে আলোচনা করা যাবে। অনেক শুভেচ্ছা
রইলো নেট ফড়ি়ং সদস্য-সদস্যাদের জন্য। কোনো সমস্যা থাকলে জানাবেন ইনবক্স-এ,
উত্তর প্রকাশিত হবে এই বিভাগেই সেই সাথে গোপনীয়তাও
রক্ষা করা হবে। ভাল থাকুন সুস্থ থাকুন।
Subscribe to:
Posts (Atom)
