Jan 3, 2019

কলঙ্ক

Edit Posted by with No comments

কলঙ্ক
পলি ঘোষ

কলঙ্ক আমার ভালো লাগে
যদি তুমি থাকো আমার পাশে
হাতে হাতটি শুধুই রেখে ।

কলঙ্ক আমার ভালো লাগে
সকল আঘাত ভুলে যাব
শুধু তোমার মুখ পানে চেয়ে ।

কলঙ্ক আমার ভালো লাগে
সকল বাধা অতিক্রম করে
এগিয়ে করব জীবন সফল ।

কলঙ্ক আমার ভালো লাগে
তুমি থেকো আমার সাথে
তোমায় নিয়ে সকল কাজে
পড়বো আমি জয়ের মালা ।



0 comments:

Post a Comment