Jul 16, 2026

ড্যালাসের মহারণে এম্বাপ্পেকে বোতলবন্দি করে লা রোহার হুঙ্কার!

Edit Posted by with No comments


ড্যালাসের মহারণে এম্বাপ্পেকে বোতলবন্দি করে লা রোহার হুঙ্কার!

✍🏽 অয়ন চট্টোপাধ্যায়

     টেক্সাসের ডালাস স্টেডিয়ামের কানায় কানায় পূর্ণ গ্যালারি তখন এক ঐতিহাসিক ফুটবল দ্বৈরথের সাক্ষী। ২০২৬ ফিফা বিশ্বকাপের প্রথম সেমিফাইনালের হাই-ভোল্টেজ মহাযুদ্ধে মুখোমুখি হয়েছিল ইউরোপীয় চ্যাম্পিয়ন স্পেন এবং গতবারের রানার্স-আপ ফ্রান্স। আক্রমণ আর পাল্টা আক্রমণের তীব্র উত্তেজনার পারদ চড়িয়ে, নিখুঁত ট্যাকটিকস আর চরম ক্লিনিক্যাল ফুটবলের এক অনন্য প্রদর্শনীতে ফ্রান্সকে ২–০ গোলে স্তব্ধ করে দিল লা রোহারা। এই মহাকাব্যিক জয়ের মাধ্যমে প্রথম দল হিসেবে ২০২৬ বিশ্বকাপের মেগা ফাইনালের টিকিট পকেটে পুরল স্পেন।

⚔️ ক্ষুরধার লা রোহা ও শতভাগ ফিনিশিংয়ের মাস্টারক্লাস ---

     ম্যাচের শুরু থেকেই স্পেনের ফুটবলাররা মাঝমাঠের দখল নিয়ে নিখুঁত পাসের বুনন তৈরি করতে শুরু করেন। পুরো ম্যাচে ৫১ শতাংশ বল পজিশন নিজেদের অধীনে রেখে স্পেন মোট ৪৮৭টি পাস খেলে, যার মধ্যে ৪২২টি পাসই ছিল একদম নিখুঁত ও নির্ভুল। বিপরীতে ফ্রান্স ৪৯ শতাংশ বল পজিশন ও ৪০৮টি পাসের পুঁজি নিয়ে লড়েছে। তবে এই ম্যাচে স্পেনের জয়ের মূল চাবিকাঠি ছিল তাদের অবিশ্বাস্য আক্রমণাত্মক দক্ষতা ও ১০০% ফিনিশিং রেট। পুরো ম্যাচে লা রোহারা মাত্র ১০টি শট নেয়, যার মধ্যে মাত্র ২টি ছিল অন-টার্গেট শট। আর ফুটবলপ্রেমীদের অবাক করে দিয়ে সেই দুটি অন-টার্গেট শট থেকেই দুটি দুর্দান্ত গোল আদায় করে নেয় স্প্যানিশরা!

     ম্যাচের ২২তম মিনিটে প্রথম আঘাতটি আসে। বাঁ-প্রান্ত থেকে ডিফেন্ডার মার্ক কুকুরেয়ার একটি নিখুঁত ক্রস ডি-বক্সে ক্লিয়ার করতে গিয়ে ফরাসি ডিফেন্ডার লুকা দিনো স্পেনের তরুণ মহাতারকা লামিন ইয়ামালকে লেট ট্যাকল করে ফেলে দেন। রেফারি ইভান বার্টন পেনাল্টির বাঁশি বাজালে অভিজ্ঞ স্ট্রাইকার মিকেল ওয়ারজাবাল বরফশীতল মস্তিস্কে ফরাসি গোলরক্ষক মাইক মাইনিয়ঁকে পরাস্ত করে দলকে ১–০ ব্যবধানে এগিয়ে নেন। প্রথম গোলের রেশ কাটতে না কাটতেই ম্যাচের ৫৮তম মিনিটে আসে দ্বিতীয় ধাক্কা। কাউন্টার অ্যাটাকে দানি ওলমোর বাড়িয়ে দেওয়া এক জাদুকরী ওয়ান-টু-ওয়ান পাস ধরে বক্সের ডান প্রান্ত দিয়ে কোনাকুনি জোরালো বুলেটের মতো শটে ফ্রান্সের জাল ছিঁড়ে দেন ডিফেন্ডার পেড্রো পোরো (২–০)।

🟥 সালিবার চোটের বিপর্যয় ও বোতলবন্দি এম্বাপ্পে ---

     খেলার শুরুতেই ধাক্কা খাওয়া ফ্রান্সের কফিনে প্রথমার্ধেই বড় পেরেকটি পুঁতে যায় রক্ষণভাগের মূল স্তম্ভ উইলিয়াম সালিবার চোটে। ম্যাচের মাত্র ২৯তম মিনিটে সালিবা চোট পেয়ে মাঠ ছাড়তে বাধ্য হলে ফরাসি ডিফেন্সে এক কঙ্কালসার ধস নামে, যার সুযোগ পুরো ম্যাচ জুড়েই নিয়েছে স্পেনের গতিময় আক্রমণভাগ। 

     অন্যদিকে, ফ্রান্সের প্রধান অস্ত্র ও অধিনায়ক কিলিয়ান এম্বাপ্পেকে নিষ্ক্রিয় করতে স্প্যানিশ কোচ এক মাস্টারপ্ল্যান সাজিয়েছিলেন। স্পেনের ডিফেন্ডাররা এম্বাপ্পেকে এমনভাবে বোতলবন্দী করে রেখেছিলেন যে পুরো ম্যাচে ফ্রান্স ১৪টি শট নিলেও তার মধ্যে মাত্র ৪টি ছিল অন-টার্গেট শট, যা স্প্যানিশ গোলরক্ষক উনাই সিমন অত্যন্ত দক্ষতার সাথে রুখে দিয়ে ৪টি মূল্যবান সেভ নিশ্চিত করেন। ফরাসি গোলরক্ষক মাইক মাইনিয়ঁ যেখানে একটিও সেভ করতে পারেননি, সেখানে উনাই সিমন ছিলেন অটল। ম্যাচের শেষলগ্নে (৮৬ মিনিটে) চরম হতাশায় একটি ফাউল করে এমবাপেকে হলুদ কার্ডও দেখতে হয়। ফ্রান্স ৭টি কর্নার আদায় করেও স্পেনের রক্ষণের ১৩টি ইন্টারসেপশন এবং ১০টি সফল ট্যাকেলের দেয়ালে ধাক্কা খেয়ে বারবার ফিরে এসেছে।

🖥️ সেমি-অটোমেটেড অফসাইডের খড়্গ ও ভিএআর বিতর্কের ঝড় --- 

     ম্যাচটি স্পেনের নিয়ন্ত্রণে থাকলেও মাঠের বেশ কিছু সিদ্ধান্ত নিয়ে বিতর্কের পারদ চড়েছে চরমে। ম্যাচের শেষভাগে লামিনে ইয়ামেল স্পেনের আক্রমণভাগ ফ্রান্সের রক্ষণকে চূর্ণ করে তৃতীয়বারের মতো জালে বল জড়ালেও লাইন্সম্যান অফসাইডের পতাকা তোলেন। পরবর্তীতে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (VAR) নিখুঁতভাবে পরীক্ষা করে অফসাইডের সিদ্ধান্তটি বহাল রাখে। যদিও স্প্যানিশ সমর্থকদের দাবি ছিল খেলোয়াড় ফরাসি ডিফেন্ডারদের সমান্তরালেই ছিলেন, তবে আধুনিক 'সেমি-অটোমেটেড অফসাইড প্রযুক্তি'র সূক্ষ্ম লাইনে দেখা যায় খেলোয়াড়ের শরীরের সামান্য অংশ এগিয়ে ছিল, যা গোলটি বাতিল করে স্পেনের ব্যবধান ৩–০ হতে দেয়নি।

     এছাড়াও ম্যাচে আরও দুটি সিদ্ধান্ত নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তোলপাড় চলছে ---

● লামিনে ইয়ামালের হ্যান্ডবল বিতর্ক (২২ মিনিট): পেনাল্টি পাওয়ার ঠিক আগের মুহূর্তে ফরাসিদের দাবি ছিল ইয়ামালের কনুইয়ে বল লেগেছিল। তবে ভিএআর রিভিউতে স্পষ্ট দেখা যায় ইয়ামালের হাত শরীরের সাথে চিপকে থাকায় নিয়ম অনুযায়ী তা হ্যান্ডবল ছিল না, ফলে পেনাল্টির সিদ্ধান্তই বহাল থাকে।

● ফিফার নিয়ম ভেঙে ফ্রি-কিক রিভার্স: প্রথমার্ধে ওসমানে দেম্বেলে স্প্যানিশ খেলোয়াড় ফাবিয়ান রুইসের সাথে ধাক্কা খেয়ে পড়ে গেলে রেফারি প্রথমে ফ্রান্সের পক্ষে ফ্রি-কিকের বাঁশি বাজান। কিন্তু পরবর্তীতে তিনি ভিএআর বা সহকারী রেফারির পরামর্শে সিদ্ধান্তটি পুরোপুরি বদলে দেন। ফিফার প্রোটোকল অনুযায়ী ফ্রি-কিক দেওয়ার ক্ষেত্রে ভিএআর সরাসরি হস্তক্ষেপ করতে পারে না, যা রেফারির ভূমিকা নিয়ে মস্ত বড় প্রশ্নচিহ্ন দাঁড় করিয়ে দিয়েছে।

🏆 ফাইনালের মঞ্চে লা রোহা --- 

     রেফারি ইভান বার্টনের শেষ বাঁশি বাজার সাথে সাথেই নিশ্চিত হয়ে যায়—ড্যালাসের রাতটি স্পেনের লাল ঝড়ের। আগামী রোববারের মেগা ফাইনালে তারা মুখোমুখি হবে আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচের জয়ী দলের সাথে, যেখানে বিশ্বজয়ের মুকুট পরার লড়াইয়ে নামবে লা রোহারা। আর গত আসরের রানার্স-আপ ফ্রান্সকে এবার চোখের জলে বিদায় নিয়ে সন্তুষ্ট থাকতে হচ্ছে কেবলই তৃতীয় স্থান নির্ধারণী সান্ত্বনামূলক ম্যাচে।

0 comments:

Post a Comment