Feb 23, 2018

পোঁড়া বাঁশি (কবিতা)-সাহানুর হক

Edit Posted by with No comments
সাহানুর হক
 
ভোরের শেষে সূর্য্যিমামা যেই না ঊঁকি দেয়

মায়ের ডাকে ছোট্ট সোনার দিন যে শুরু হয় ।

খুব যতনে মা যে তাঁকে ভালোবাসার মায়ায়

সারা জীবন ধরে রাখে সুখ আঁচলের ছায়ায় ।

নিজের কথা ভাবতে বললে দেখি শেষের বেলায়

মায়ের নাকি পেট ভরেছে ছোট্ট সোনার খেলায় ।

এই জগতে বেঁচে থাকার যত কষ্ট যাতনা

পিতা হারানো ছেলেকে মা বুঝতে দিল না ।

মায়ের দুঃখে সুখ কুঁড়িয়ে সে যখন বড় হল

বুঝল না তাঁর প্রতিচ্ছবি মায়ের কষ্টে ছিল ।

ছেলে আজকে বলে ওমা বড় হতে চাই

তুমি আমায় বললে আমি শহরেতে যাই ।

মা কোনোদিন ছেলের কথা ফেলতে পারে না

তাই তো তাঁকে পাঠায় শহর বুঝতে পেল না ।

দিনে দিনে দিন ফুঁরালো ছেলে আজ মোর কোথায়

নিরীহ মা যে কেঁদে মরে ছেলে হারানোর ব্যাথায় ।

ষ্টেশনের চৌকাঠিতে সকাল সাঁঝের বেলায়

কেউ কি জানো ছেলে আমার কোন শহরের মেলায়।

কুঁড়েঘরে ক্ষত মায়ের সেসব কষ্ট যাতনা।

শহরের ওই অট্টালিকার ছেলে বুঝল না ।

দিন ফুঁরিয়ে মাস গড়ায় তবু মায়ের মন

ছেলে বুঝি ফিরে এল ভাবছে প্রতীক্ষণ ।

এই জনমে সেই মায়ের ওই পোঁড়া বাঁশির ডাকে

ছেলে যে আর ফিরবে না তাঁর কে বোঝাবে তাঁকে ???

(এক দুঃখী মায়ের বেদনা কে উদ্দেশ্য করে)

0 comments:

Post a Comment