Oct 31, 2018

কিছুটা অনিচ্ছাকৃত

Edit Posted by with No comments


কিছুটা অনিচ্ছাকৃত
এ এস রহমান

ইতিমধ্যে
ছেলের বাড়ী থেকে তত্ত্ব এসে পৌঁছেছে।
মা অতিথি সামলাতে ব্যস্ত,
বাবার অভাবটা বুঝতে দিলনা কোনোদিন ।
বান্ধবীরা বলছে - টিপটা ওখানে না ,
হালকা একটু নিচে নামা ।
 মেহেন্দির রঙটা একদম ই ভালো ছিল না ।
ভাই সেই সকাল থেকে এতটাই ব্যস্ত যে
একটি বার আমার ঘরে ঢোকার সময়টুকু হয়নি ।
বর আসল -
 লাল পাড়ের বেনারসি,
 মুখের সামনে থেকে পানের পাতাটা সরতেই শহরের কালো দূর করে
চেরা সিঁথিতে রঙ এক অন্য বসন্তের ।
সেও এসেছে না পাওয়ার ব্যার্থতা গুলোকে ডিফ্রিজের ভিতর রেখে ।
এই মাত্র পুরোনো হওয়া প্রেমিকার আলিঙ্গনকে অভ্যর্থনা জানাতে ।।
ব্যর্থতাগুলো হয়ত ছট ফট করতে করতে
এতক্ষণে  সাদা বরফের আস্তরণে
নিথর হয়ে গেছে ।।
আর আমি চললাম নিয়তির পিছে পিছে ।।


0 comments:

Post a Comment