Jul 2, 2019

অপেক্ষা

Edit Posted by with No comments


  অপেক্ষা
কুশল চক্রবর্তী

তপ্ত বিকেল ক্লান্ত পথিক
শান্ত হিমেল হাওয়ার খোঁজে ।
সবুজ পথের কোমল গলি
থমকে আসে তার কাছে ।

দূরের আকাশ গভীর কালো
অরণ্যে আজ ভীষন আলো ।
হারিয়ে যাওয়া পথের ধারে
আড়াল ছবি পথিক পানে ।

আধুনিকতার বদ্ধ ঘরে
যন্ত্র মানব মন্ত্র বলে ।
ক্লান্ত পথিক ক্ষান্ত হয়ে
নিশির ডাকের অপেক্ষাতে ।


0 comments:

Post a Comment